ভূমি সেবার হটলাইন ১৬১২২ চালু

১০ অক্টোবর, ২০১৯ ২২:১৭  
ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা দিতে হটলাইন চালু করেছে ভূমি মন্ত্রণালয়। এখন থেকে হটলাইনের ‘১৬১২২’ নম্বরে কল করে ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ জানানো এবং নানা সেবা পাবেন মানুষ। এতে স্বচ্ছ, দক্ষ, আধুনিক, টেকসই এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা যাবে বলে আশা করছে মন্ত্রণালয়।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ হটলাইনের কার্যক্রম উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।অনুষ্ঠানে তিনি বলেন, “ভূমি নিয়ে অনেক সমস্যা, জটিলতার খবর প্রতিনিয়তই আমরা পাচ্ছি। এসব সমস্যা সমাধান করতে আমরা নানা উদ্যোগ নিচ্ছি। হটলাইন চালুর পর সমস্যাগুলো সমাধানে কাজ করা হবে।” হটলাইন চালুর মাধ্যমে কর্মকর্তাদের জবাবদিহিতা বাড়বে বলে মনে করেন তিনি। ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান বেগম উম্মুল হাছনা, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান আবদুল হান্নানসহ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।